ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা 
  • তারাবি শেষে মসজিদেই মৃত্যু

    তারাবি শেষে মসজিদেই মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তারাবি নামাজ শেষে মসজিদেই মারা গেছেন গাজী শরাফত আলী (৫২) নামে এক ব্যক্তি। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে থানার হামজারবাগ এলাকার বিবিরহাট তৈয়বিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

    গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দা মো. আতিকুল্লাহ। তিনি জানান, আমরা সবাই নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। এমন সময় মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেন, মসজিদে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন।

    পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, শরাফত আলী মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডেনগোয়াছড়া গ্রামের বাসিন্দা জেদু মিয়ার ছেলে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ