ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • মোংলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    মোংলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। 

    বিশেষ অতিথি ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস।

    সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, মাদক, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও কমলেশ মজুমদার।

    এসময় আলোচনা সভায় উপজেলার আইন শৃঙ্খলা আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ