ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বিপুল পরিমান অবৈধ ভারতীয় ঔষধসহ আটক ২

    বিপুল পরিমান অবৈধ ভারতীয় ঔষধসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপুল পরিমান অবৈধ ভারতীয় ঔষধসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মংলা। 

    সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন'র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রবিবার (২৩ জানুয়ারি) আনুমানিক ৪টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী সাতক্ষীরা জেলার শ্যমনগর থানার অন্তর্গত জয়খালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৯৫৯ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ঔষধসহ দুই জন চোরাকারবারীকে আটক করা হয়।
     
    জব্দকৃত অবৈধ ভারতীয় ঔষধের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা। 

    আটককৃত ব্যক্তিরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চিংড়াখালী গ্রামের মোঃ নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ আজমির হোসেন(২৮) ও পরানপুর গ্রামের মোঃ দাউদ শেখের ছেলে সাকিব(১৪)।

    পরবর্তীতে জব্দকৃত ঔষধ ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ