ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ঝিনাইদহে পরাজিত মেম্বার প্রার্থীর লাশ উদ্ধার

    ঝিনাইদহে পরাজিত মেম্বার প্রার্থীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের একটি খাল থেকে মো: পীর আলী নামে এক মেম্বর প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    সোমবার(২৪ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে পীর আলী রাতে পেয়ারা বাগান পাহারা দিতে যায়। রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের খালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত মাহফুজুর রহমান জানান, তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্দের পর জানা যাবে বলে পুলিশ জানায়। 

    উল্লেখ্য, গত ২৮ নভেম্বর জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতিক নিয়ে মেম্বার পদে নির্বাচনে পরাজিত হন পীর আলী।
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ