ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে আহত

    পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলায় জমি বিরোধের জের ধরে এক কলেজ শিক্ষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত এ. এইচ. এম. কামরুজ্জামান হাওলাদার সেলিম (৫০) সদর উপজেলার জুজখোলা গ্রামের আলহাজ্ব এম.ডি. খালেক হাওলাদারের পুত্র এবং নাজিরপুর উপজেলার বেঠাকাটা ডিগ্রি কলেজের অধ্যাপক।

    সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।

    আহত সেলিম জানান, দুপুরে প্রতিপক্ষ গিয়াস উদ্দিন হাওলাদার ধান খেতে আল কেটে আমার জমি দখল করে আবাদ করছিলেন। এসময় তাকে বাঁধা দিলে গিয়াস উদ্দিন লোকজন নিয়ে আমাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

    পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিন হাওলাদার জানান, তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ