ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বরিশালে তিনদিনে করোনায় দৈনিক শনাক্ত আড়াইশ ছাড়ালো, মৃত্যু ১

    বরিশালে তিনদিনে করোনায় দৈনিক শনাক্ত আড়াইশ ছাড়ালো, মৃত্যু ১
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল অঞ্চলে আবারও হু হু করে ছড়িয়ে পড়ছে মহামারি করোনা ভাইরাস। নতুন বছরের শুরু থেকেই আগের দুই মাসের রেকর্ড ভেঙেছে আক্রান্তের হার। এমনকি চলতি মাসের ২৪ দিনেই দৈনিক আক্রান্ত শনাক্তের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে। তবে আক্রান্তের হার বাড়লেও ভাইরাসটিতে নতুন করে কারোর মৃত্যু হয়নি।

    অবশ্য বিগত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। তবে তিনি করোনায়া আক্রান্ত ছিলেন কিনা তা এখনো নিশ্চিত নন চিকিৎসকরা।
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ‘গত ২৩ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৪ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫৭ জন। যা চলতি বছরে দৈনিক সংক্রমণের শীর্ষে।

    এর আগে গত ২০ জানুয়ারি সকাল ৮টা থেকে ২১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছিলো ১৫২ জন। পরবর্তী তিন দিনের ব্যবধানে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২৫৭ জনে দাঁড়িয়েছে।

    এ নিয়ে বরিশাল বিভাগের ৬টি জেলায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৩৬৬ জনে। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪৪ হাজার ৭৭৩ জন। আর মৃত্যুবরণ করেছেন ৬৭৯ জন। তবে চলতি বছরে নতুন করে করোনা ভাইরাসে কারোর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান।

    তিনি জানান, ‘গত ২৪ ঘন্টায় যে ২৫৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে তাদের মধ্যে শুধুমাত্র বরিশাল জেলায় ১১৩ জন। এছাড়া পটুয়াখালীজেলায় ২৬ জন, ভোলায় ৩৬ জন, পিরোজপুরে ৩৮ জন, বরগুনায় ১৬ জন এবং ঝালকাঠিতে ২৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

    অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, এ ল্যাবেও দৈনিক শনাক্তের হার হু হু করে বাড়ছে। সবশেষ বিগত ২৪ ঘন্টায় এ ল্যাবে শনাক্তের হার ছিলো ৩৬ দশমিক ২০ শতাংশ। অর্থাৎ মোট ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর আগে চলতি বছরে এই ল্যাবে দৈনিক আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ হার ছিলো ৩২ দশমিক ০৮ শতাংশ।

    এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় এই হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনো নিশ্চিত হতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

    করোনা ভাইরাসের তথ্য সংরক্ষক আবু জাকারিয়া খান স্বপন জানান, ‘বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে মোট ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনা পজেটিভ মাত্র ৩ জনের। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত দুজন এবং উপসর্গ নিয়ে দুজনসহ মোট চারজন ভর্তি হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ