ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • রাস্তা আটকে দেওয়ায় বিপাকে কয়েক পরিবার 

    রাস্তা আটকে দেওয়ায় বিপাকে কয়েক পরিবার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় সরকারি একটি রাস্তা আটকে দেওয়ায় চলাচলে বিপাকে পড়েছে কয়েকটি পরিবার। উপজেলার চিলা ইউনিয়নের বালুর মোড় এলাকায় টি আর এবং এলজি এলপি প্রকল্পের রাস্তাটি আটকে দেয় একই এলাকার দেব বাড়ই, বিশ্বজিৎ হালদার ও অনিমেশ বিশ্বাস। এতে বাড়িতে যাওয়ার একমাত্র চলাচলের পথ আটকে গেলে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী অমর বাড়ই এই অভিযোগ দিয়েছেন। 

    অভিযোগের সত্যতা স্বীকার করে ইউএনও কমলেশ মজুমদার বলেন, বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আকবর গাজীকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।

    চেয়ারম্যান আকবর গাজী বলেন, সংশ্লিষ্ট ইউপি মেম্বার কৌশিক মৌলিক কানুর মাধ্যমে শুনেছি -ওই রাস্তাটি একটি মন্দিরের রাস্তা। মন্দিরকে সুরক্ষিত রাখার জন্য এটি আটকে দেওয়া হয়েছে। তবে মানুষ চলাচলের পথও সেখানে রাখা হয়েছে। কোন অসুবিধা হচ্ছেনা বলে মেম্বার কানু তাকে বলেছেন।

     


    আলী আজীম/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ