ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ৯ জেলে আটক

    পশুর নদী থেকে ১০ লাখ পাইস্যা পোনা জব্দ  

    পশুর নদী থেকে ১০ লাখ পাইস্যা পোনা জব্দ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাট : মোংলার পশুর নদী থেকে আহরণ নিষিদ্ধ ১০ লক্ষ পাইস্যার পোনা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে এই পোনা জব্দ করা হয়। এসময় একটি ট্রলারসহ নয় জেলেকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন, মোঃ হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৪), মাসুদ হোসেন (৩২), আবু জাফর (২৭), হাবিব হোসেন (৪২), আল আমিন (২৭), কোহিনুর (৩৫), শাহিনুর রহমান (২৫) ও রেজাউল ইসলাম (৩২)। এদের সবার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। 

    পরে এদেরকে মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের আদালত নয় জেলেকে তিন হাজার টাকা করে অর্থদন্ড দেয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিস সহায়ক মোঃ সাইফুল ইসলাম ও কোস্টগার্ডের অভিযানকারী দলের প্রতিনিধিরা। 

    ইউএনও কমলেশ মজুমদার বলেন, সারা বছরই নদীতে পাইস্যার পোনা শিকার নিষিদ্ধ। এই সময় যেসব অসাধু জেলেরা পোনা শিকার করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

     


    মোংলা/আলী আজীম/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ