ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

    নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধা  অধ্যক্ষ এবিএম রেজাউল করিমকে (৭৫)কে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর-পূর্ব বানিয়ারী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যদা  প্রদান ও নামাজে জানাযা শেষে স্থানীয় পূর্ব বানিয়ারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল শাদীদ, থানার অফিসার ইন চার্জ মো. মাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল প্রমুখ।  

    তার এক মাত্র পুত্র র‌্যাবের কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিহাব করিম জানান, তার পিতা   গত বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে   নিজ বাড়িতে বসে হৃদক্রিয়া যন্ত্রের কাজ বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম সহ  স্থানীয় আ’লীগ সহ  বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন।

    উল্লেখ্য,  বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মুক্তিযুদ্ধ কালীন সময়ে বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার, উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, মাটিভাঙ্গা ইউনিয়নের দুইবারে ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাবেক সদস্য ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ