ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • চুয়াডাঙ্গায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

    চুয়াডাঙ্গায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৪টি ইটভাটাকে করা হয়েছে সাড়ে ৮ লক্ষ টাকা জরিমানা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর উপজেলার অ্যাপেক্স ইটভাটকে দুই লক্ষ টাকা, এমএএস ইটভাটকে তিন লক্ষ টাকা, দামুড়হুদা উপজেলার এমএমঅ্যান্ডবি ইটভাটাকে দুই লক্ষ ৫০ হাজার টাকা এবং রাইসা ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

    এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ