ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • একদিনে আরও দুই ডেঙ্গু রোগী হাসপাতালে

    একদিনে আরও দুই ডেঙ্গু রোগী হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা ঢাকার বাসিন্দা। তবে এ সময়ে দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

    শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ছয়জন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি চারজন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুজন।

    প্রতিবেদনে আরও বলা হয়, ১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১১৯ জন। নতুন বছরে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ