ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আদ‍ালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোংলায় স্থাপনা তৈরির অভিযোগ

    আদ‍ালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোংলায় স্থাপনা তৈরির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় ১৪৪ ধারা ভঙ্গ করে পতিপক্ষ প্রভাবশালী একটি গ্রুপের বিরুদ্ধে স্থ‍াপনা নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় আদলতের নিষেধাজ্ঞা অমান্য করে এই স্থ‍াপনা করছেন জনৈক রাজিবুল আলিম ও মোঃ আকরামুজ্জামান নামে দুই ব্যক্তি। এই দুইজনসহ ১৫ জন ব্যক্তিকে আসামী করে এরই মধ্যে মোসাঃ লুৎফুন নামে এক নারী তার মালিকানা বসতভূমিতে গত ৪ জানুয়ারি আদলতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ওই নারীর বসতভূমিতে জোরপূর্বক স্থাপনা করছেন অভিযুক্তরা।

    আদালত থেকে জারি করা নিষেধাজ্ঞার আদেশ থেকে জানা যায়, পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মৃত মোঃ ইসমাইলের স্ত্রী মোসাঃ লুৎফুন নাহারের নামে ৪৯৫৩/৭০ এবং ৪৯৫২/৭০ নম্বর রেজিষ্ট্রি কবলা দলিল মূল্য ক্রয় করা শেলাবুনিয়ার মৌজার ৪১ দশমিক ৩৭ বসতভূমি রয়েছে। তিন্তু স্থানীয় প্রভাবশালীদের দাপটে তিনি ওই বসতভূমিতে দখলে যেতে পারছেননা। দীর্ঘদিন এই অবস্থায় থাকার পর অসহায় হয়ে একপর্যায়ে তিনি ওই সম্পত্তির ওপর আদ‍ালতের মাধ্যমে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা আনেন। কিন্তু প্রতিপক্ষ স্থানীয় প্রভাবশালী গ্রুপের রাজিবুল আলিম ও মোঃ আকরামুজ্জামান সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার দিবাগত রাতে স্থাপনা তৈরি করেন। এতে ভুক্তভোগি ওই নারী তাদেরকে বাধা দিলে তাকে নানা ধরনের হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ করেন তিনি।

    এ বিষয়ে রাজিবুল আলীম ও আকরামুজ্জামানের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলে তারা রিসিভ করেননি।

    জানতে চাইলে এপ্রসঙ্গে মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনও পক্ষই কিছু করতে পারবেনা। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ