ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কারাগারে

    বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম লোকমান হোসাঈনকে কারাগারে পাঠিয়েছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনাল। 


    রোববার (৩০ জানুয়ারি) দুপুরে মামলার ধার্য দিনে জামিন আবেদন করে আদালতে হাজির হলে আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল। জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলায় একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে সংবাদ প্রকাশ করেন এম লোকমান হোসাঈনকে। 


    এতে মানক্ষুন্ন হয়েছে উল্লেখ করে সোহেল মাহমুদ নামে এক ব্যক্তি ২০২০ সালের ২৭ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। অভিযোগ তদন্ত করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন হাওলাদার। 


    ওই মামলায় রোববার (৩০ জানুয়ারি) ছিল ধার্য দিন। এদিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন লোকমান হোসাঈন। আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ