ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলায় সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গাছ জব্দ

    মোংলায় সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গাছ জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবন থেকে পাচার হওয়া সুন্দরী, কাঁকড়া ও গরান গাছ জব্দ করেছে বনবিভাগ। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলার কানাইনগর এলাকা থেকে কর্তন নিষিদ্ধ এসব গাছ জব্দ করা হয়। 

    পরবর্তীতে জব্দকৃত গাছ এনে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনে রাখা হয়েছে।

    ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. সামানুল কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছগ্রাম এলাকার পরিত্যাক্ত একটি ঘর ও পুকুর থেকে ওই গাছ জব্দ করা হয়। জব্দ গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী, কাঁকড়া ও গরান গাছ রয়েছে।

    পরে গাছগুলো সেখান থেকে ট্রলারে করে স্টেশন অফিসে আনা হয়েছে। রাত হয়ে যাওয়ায় সেগুলো ট্রলার থেকে নামানো হয়নি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ