ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে চালক নিহত

    মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে চালক নিহত
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ‍এতে মোটরসাইকেল চালক নিহত ‍এবং একজন ‍আরোহী গুরুতর ‍আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহত ‍উভয়ের বাড়িই খুলনায়।

    পুলিশ ও বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মোটরসাইকেলে এ সংর্ঘের ঘটনা ঘটি।

    এ সময় মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাজন (৩৫) মারা যান। গুরুতর আহত হন রাজনের সাথে থাকা আরোহী রাসেল (৩০)। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

    মোংলা বন্দর হাসপাতালের ডাঃ গোলাম রাব্বী প্রিন্স বলেন, ঘটনাস্থলেই মারা যায় রাজন। হাসপাতালে তার মরদেহ আনা হয়। আর গুরুতর ‍আহত রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আঃ রবের ছেলে। আহত রাসেল একই এলাকার মোঃ বুলবুলের ছেলে। 

    মোংলা থানার এসআই জ্যোতিরর্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি ‍উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক বা সহকারী কাউকেই ‍আটক করা সম্ভব হয়নি। তারা দুর্ঘটনার পর পরই বাস ফেলে পালিয়েছে।

     

    আলী আজীম/মোংলা/কেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ