ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুরে অটোরিকশা বন্ধে ভোগান্তিতে পড়েছে মানুষ

    পিরোজপুরে অটোরিকশা বন্ধে ভোগান্তিতে পড়েছে মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। হঠাৎ করেই ব্যাটারী চালিত অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ ঘোষনা করায় পায়ে হেটেই কর্মস্থলে যাচ্ছে মানুষ। আর ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের আয় না থাকায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
      
    মঙ্গলবার সকাল থেকেই এমন দৃশ্য দেখা যায় পিরোজপুর সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায়। ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিকলীগের সভাপতি ও ব্যাটারী চালিত অটোরিকশা সমিতির সভাপতি মজনু তালুকদার। 

    পিরোজপুরে বিভিন্ন এলাকা থেকে কর্মজীবি মানুষ সকাল থেকেই পায়ে হেটে যোগ দিচ্ছেন কর্মস্থলে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ কর্মজীবি মানুষ। আবার হঠাৎ করেই ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সবাই। 

    পথচারী কামরুল জানান, হঠাৎ করেই ব্যাটারী চালিত অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ ঘোষনা করায় ভোগান্তিতে পড়েছি আমরা সাধারণ খেটে খাওয়া জনগন। ঠিক সময়ে কর্মস্থলে পৌছাতে পারবো কিনা জানিনা। গাড়ী না থাকায় হেটেই যেতে হচ্ছে। 

    অটো ড্রাইভার সেকেন্দার আলী জানান, এই অটো চালিয়ে আমাদের সংসার চলে। অটো চালিয়ে আমরা খেয়ে পড়ে বেচে আছি। আমি গত ৪/৫ মাস আগে কিস্তিতে অটোটি কিনেছি। কিন্তু হঠাৎ করেই সরকারের এ সিদ্ধান্তে কি করব? কি খাব? কিস্তিতি কিভাবে দেব বলতে পারছি না।

    জেলা শ্রমিক লীগের সভাপতি ও ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির সভাপতি মজনু তালুকদার জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সরকারি বিধি-নিষেধ মেনে গাড়ি চালানো বন্ধ রেখেছে। এ কারণে মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ