ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • গোড়ালি দুর্বল হয়ে গেলে যা করা জরুরি

     গোড়ালি দুর্বল হয়ে গেলে যা করা জরুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আমাদের নিজেদের কিছু ভুলের কারণেই গোড়ালি দুর্বল হয়ে যায়। সুস্থ থাকার জন্য ব্যায়াম করা জরুরি। তাইতো স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা নিয়মিত শরীরচর্চা করেন। দেখা যায়, ব্যায়াম করার সময় অনেকেই কাঁধ, মেরুদণ্ড এবং নিতম্বের মতো প্রধান সন্ধিগুলোকে বিশেষ গুরুত্ব দেন। অথচ গোড়ালিকে শক্তিশালী করার কথা আমাদের অনেকেরই মাথায় থাকে না। 

    আমাদের গোড়ালি একটি জটিল সন্ধি, যা সারা দিনে দেহ একেধিক অঙ্গ সঞ্চালনে সহায়তা করে। শারীরিক ক্রিয়াকলাপের অভাব এবং ভুল ব্যায়াম করার মতো অনেকগুলো কারণ গোড়ালিকে দুর্বল করে দিতে পারে। শক্তপোক্ত গোড়ালি আপনাকে গতিশীল থাকতে এবং আঘাত প্রতিরোধে সহায়তা করতে পারে। তাছাড়া, বয়সের সঙ্গে সঙ্গে গোড়ালিতে ব্যথা হয় অনেকেরই। অথচ সহজ কিছু শারীরিক কসরতেই গোড়ালি থাকতে পারে সুস্থ এবং শক্তিশালী। চলুন তবে জেনে নেয়া বিস্তারিত-

    >> আপনার দুই পা একত্র করে এবং হাত দুই পাশে রেখে সোজা হয়ে দাঁড়ান। গোড়ালির উপর আপনার শরীরের ভারসাম্য রাখুন এবং আপনার পায়ের আঙুলগুলো মাটি থেকে তুলে নিন। গোড়ালির উপর ভর করে এগিয়ে যান। দিনের যেকোনো সময় এই ব্যায়ামটি আপনি করতে পারবেন।

    >> আপনার পা কাঁধের সঙ্গে সোজা করে দাঁড়ান। আপনার নিতম্বকে পেছনে ঠেলে দিন, আপনার মেরুদণ্ডকে সোজা রেখে উবু হয়ে বসার অবস্থানে যান। এক মিনিটের জন্য বিরতি দিন, অল্প লাফিয়ে উঠুন এবং ফিরে আসুন। পুনরাবৃত্তি করতে করতে আপনার শরীরকে আবার উবু হয়ে বসার অবস্থানে নামিয়ে দিন।

    >> আপনার দুই পায়ের মধ্যে সামান্য ফাঁক রেখে দেয়ালের কাছে সোজা হয়ে দাঁড়ান। আপনার হাত দেয়ালে রাখুন এবং আপনার পায়ের পাতার উপরে ভর দিয়ে উঠুন। আপনার শরীর সোজা রাখুন এবং ভারসাম্য বজায় রাখুন। কিছুক্ষণ বিরতি দিন, তারপর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। এটি ১০ থেকে ১৫ বার পুনরাবৃত্তি করুন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ