ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

    ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
    ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ৫ মে ২০২১, বুধবার। ২২ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের ১২৫তম (অধিবর্ষে ১২৬ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
     
    ঘটনাবলি:

    ১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।

    ১৭৮৯ - ফরাসি বিপ্লব শুরু হয়।

    ১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।

    ১৯৩০ - ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।

    ১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।

    ১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।

    ১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণ-অভ্যুত্থানে যোগ দেয়।

    ১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।

    ১৯৬১ - প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।

    ১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।

    ২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।

    ২০১৩ - ঢাকায় মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি গণসমাবেশ এবং আন্দোলন সংঘটিত হয় এবং সরকার কর্তৃক পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বিত বাহিনী দ্বারা অপারেশন সিকিউর শাপলা অভিজান চালিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়।

    জন্ম:

    ১৮১৩ - সারেন কিয়েরকেগর ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক।

    ১৮১৮ - কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।

    ১৮৪৬ - নোবেলজয়ী (১৯০৫) পোলিশ কথাশিল্পী হেনরিক সিয়েনকিয়েভিচ।

    ১৮৫০ - বিশ্ববিখ্যাত ফরাসি ছোটগল্পকার গি. দ্য. মোপাসাঁ।

    ১৮৮৮ - বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।

    ১৮৯৬ - ভারতের স্বাধীনতা সংগ্রামী ভি কে কৃষ্ণমেনন।

    ১৯১১ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী।

    মৃত্যু:

    ১৮২১ - নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি শাসক

    ১৯৮৬ - এভারেস্ট জয়ী তেনজিং নোরগ।

    দিবস:

    নেদারল্যান্ড: মুক্তি দিবস (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাত থেকে মুক্ত হওয়ার স্মরণে)

    ডেনমার্ক: মুক্তি দিবস।

    পালাউ: সিনিয়র সিটিজেন দিবস

    শিশু দিবস (জাপান, দক্ষিণ কোরিয়া)

    ইউরোপ দিবস (কাউন্সিল অব ইউরোপ)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ