ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চৌড়হাস হাইওয়ে থানার অভিযানে একমাসে ১৩ লাখ টাকা জরিমানা আদায়

    চৌড়হাস হাইওয়ে থানার অভিযানে একমাসে ১৩ লাখ টাকা জরিমানা আদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত একমাসে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের চৌড়হাস থানায় ১৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এসময়ে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ৪১৮ টি মামলা দায়ের করেছে। 

    বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকালে চৌড়হাস হাইওয়ে থানার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেন। 

    তিনি জানান, ৪১৮ টি মামলার মধ্যে ২৪৮ টি মামলা থ্রি হুইলার হেলপার দিয়ে চালানোর জন্য করা হয়েছে। এছাড়া গাড়ি চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলা, হেলমেটবিহীন মটর সাইকেল চালানো, তিনজন নিয়ে মোটরসাইকেল চালানো, অপ্রাপ্তবয়স্ক হয়ে গাড়ি চালানোর অভিযোগে বাকি ১৭০টি মামলা রুজু হয়। 

    ইদ্রিস আলী আরও বলেন, আমি যতদিন এই খানে দায়িত্বরত আছি যে কোন মূল্যে সড়ক দুর্ঘটনা রোধে অবৈধভাবে সড়কে গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা চলমান থাকবে। 


    হাবিবুর রহমান/এসএমএইচ


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ