ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  •  ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূ ধর্ষণ, গ্রেফতার ১

     ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূ ধর্ষণ, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল হয়ে পাশের লক্ষীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে এক গৃহবধূ (২৬) ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত আসামি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. গোলাম সরোয়ার (২৮) চাটখিল উপজেলার ইটপুকুরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত ছালেহ আহম্মদের ছেলে।  

    শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দামঘর ইউনিয়নের ইস্পাহানী ফকিরবাড়ী এলাকা থেকে বন্দর থানা পুলিশের সহায়তায় চাটখিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

    চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে ওই গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৮ ডিসেম্বর ভুক্তভোগী গৃহবধূ চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন।

    স্থানীয় সূত্র জানা যায়, ওই দিন রোববার ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে পাশের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের বিনোদপুর আশ্রয়ন কেন্দ্রে ভোট দেয়ার জন্য সকালে ওই গৃহবধূ তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। পথে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া পাটোয়ারী বাড়ির রিকশাচালক সরোয়ার হোসেন (২৮) তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন বলে রিকশায় উঠতে বলেন। গৃহবধূ রিকশায় উঠলে তাকে গোবিন্দপুর গ্রামের সামার বাড়ির সামনে রাস্তার পাশে একটি খালি ভিটিতে নির্জন স্থানে নিয়ে ওই রিকশাচালক তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ