ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • বাগেরহাটে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

    বাগেরহাটে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় নৌকা ডুবে নিখোঁজের ৮ দিন পর জেলে বিধান হালদারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে পশুর নদীর জয়মনিরঘোল এলাকার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

    পুলিশ জানায়, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে দাসেরখন্ড এলাকার বিধান হালদার (৫৫) ও কালিকাবাড়ী এলাকার বিপ্র পোদ্দার (২৩) গত ২৮ জানুয়ারি রাতে সুন্দরবনে মাছ ধরতে যান। ওই রাতেই পশুর নদীর হারবাড়িয়া এলাকার মোংলা বন্দরের বয়ার সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তখন জেলে বিপ্র সাতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন বিধান।

    ঘটনার ৮ দিন পর রবিবার সকালে বিধানের লাশ পশুর নদীর জয়মনিরঘোল এলাকায় চরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ