ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই

    সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলাল আর নেই। গতকাল রবিবার রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে তার নামাজের জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।    

    জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা, প্যানোস, ওএএনএ, এমিক থেকে ফেলোশিপ লাভ করেন। তার উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে- এ বুক অব ইংলিশ পয়েমস, সাউথ এশিয়া ইয়েসটার্ডে-টুডে-টুমোরো, জাতির পিতার সমাধিতে ও অন্যান্য কবিতা, বাংলাদেশ ফ্রম এনসিয়েট এজ টু মর্ডান এরা প্রভৃতি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ