ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উপকূলে শেষ ভরসা সুন্দরবন

    উপকূলে শেষ ভরসা সুন্দরবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জীবিকা হারিয়ে উপকূলের দরিদ্র মানুষের শেষ ভরসা এখন সুন্দরবন। সুন্দরবনে বাঘের বিপদ জেনেও জীবিকার তাগিদে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করার জন্য বনে যান হাজার হাজার জেলে, মৌয়াল। প্রতিনিয়ত বাঘের আক্রমণের শিকার ও হন। তবুও বন্ধ নেই সুন্দরবনে যাওয়া।

    এমন ঘটনা ঘটেছে সোমবার  শ্যামনগরের ৬নং রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে আবু হায়াত ঢালী নামে এক জেলের। সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

    রোববার সন্ধ্যার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দাড়গাঙ বড়খালে অবস্থানকালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সোমবার ভোররাতে সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।

    বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন-উর-রশিদ জানান, গত ২৯ জানুয়ারি কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাঙ গ্রামের কেরামত সানার ছেলে বাবলু ও একই গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে নুর ইসলাম ও ৬নং রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে আবু হায়াত ঢালী এক সঙ্গে মাছ ধরতে সুন্দরবনে যান। সকালে খবর পেয়েছি আবু হায়াত ঢালী বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে এনেছে। তিনি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

    উল্লেখ্য যে, আবু হায়াত ঢালীর চাচা টেংরাখালি গ্রামের আনছার ঢালী ইতোপূর্বে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘে আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ