ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস
  • দেড় লাখ টাকার আইফোন অর্ডার করে পেলেন সাবান-পানির বোতল!

    দেড় লাখ টাকার আইফোন অর্ডার করে পেলেন সাবান-পানির বোতল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেকেই অপেক্ষায় থাকেন কবে অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক ইত্যাদি পাওয়া যাবে। এমন সুযোগ কাজে লাগিয়ে কম টাকায় পছন্দের আইফোন কিনতে চান গ্রাহকরা। আইফোনের বিভিন্ন মডেলের অফলাইন এবং অনলাইন দুই ক্ষেত্রেই এমন ছাড় দেয় অ্যাপল।

    ছাড়ে আইফোন কেনার ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তার কারণও থাকে। সস্তায় ফোন কিনতে গিয়ে কখনও কখনও দিতে হয় বড়সড় খেসারত। এমনই ঘটনা ঘটেছে ব্রিটেনের এক নারীর সঙ্গে। তিনি কিনেছিলেন আইফোন ১৩ প্রো ম্যাক্স, কিন্তু বদলে পেলেন সাবান-পানি।

    খাওলা লাফেইলি নামের ব্রিটেনের ওই নারী আইফোন ১৩ প্রো ম্যাক্স অর্ডার করেছিলেন স্থানীয় ভেন্ডার স্কাই মোবাইলের কাছ থেকে। ২০০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় তিনি প্রায় ১.৫ লাখ টাকা দিয়েছিলেন। তার পরিবর্তেই পেলেন একটি সাবান-পানির বোতল। ওই ভেন্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। মূলত পরিচয় বদলের জন্যই এ ভুল হয়েছে বলে দাবি করেছে স্কাই মোবাইল কর্তৃপক্ষ।

    স্থানীয় স্কাই মোবাইলের কাছ থেকে খাওলা লাফেইলি আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলটি কিনেছিলেন করেছিলেন ৩৬ মাসের কন্ট্রাক্টে। ২৪ জানুয়ারি ফোনটি তিনি কেনেন। ডেলিভারি বয় তার বাড়িতে এসে ফোনটি দিয়ে যায় তার ঠিক তিন দিন পর।

    ডেলিভারি হওয়ার পর তিনি বক্স খুলে দেখেন তাতে হাতে মাখার সাবানে ভর্তি একটি বোতল রয়েছে। তারপরই তিনি স্কাই মোবাইলের কাছে অভিযোগ জানান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও স্কাই মোবাইলের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ