ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • মুজিবনগরে ভারতীয় নাগরিক আটক

    মুজিবনগরে ভারতীয় নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে বিজিবির সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার অভিযোগে নাছির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস বিওপির হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।

    নাছির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মনগর গ্রামের সাত্তার শেখের ছেলে।

    আনন্দবাস বিওপির হাবিলদার নজরুল ইসলাম জানান, বিজিবির একটি টহল দল আনন্দবাস গ্রমের কাগমারি মাঠ এলাকায় টহল দিচ্ছিলো। এসময় এমপি-১০৩/এসপি-২এস লাইন অতিক্রম করে ভারতীয় নাগরিক নাছির শেখ বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ ঘটনার মুজিব নগর থানায় দি এন্ট্রি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট ১৯৫২ আইনে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মুজিবনগর থানায়একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৫। 
    বিষয়টি মুজিবনগর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ