ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • টেকনাফে র‌্যাবের অভিযান : ইয়াবাসহ আটক ১

    টেকনাফে র‌্যাবের অভিযান : ইয়াবাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আজ বুধবার ভোরে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার কলেজপাড়া হাইস্কুল গেইটের সামনে পাকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ হাজার ২৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সেই পৌরসভা আলিয়াবাদ এলাকার নুর সালামের ছেলে মো. সিদ্দিক (৪০)। 

    তিনি আরও জানান, আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ