ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ৭ম বারের মতো গ্রেফতার গাঁজা ব্যবসায়ী শহিদুল

    ৭ম বারের মতো গ্রেফতার গাঁজা ব্যবসায়ী শহিদুল
    গাঁজাসহ ‍আটক মাদক ব্যবসায়ী শহিদুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকব্যবসায়ী শহিদুল শেখ মাদকদ্রব্যসহ ৭ বার গ্রেফতার হলেও বন্ধ করছে না মাদক ব্যবসা। ছয়বারের পর ৭ম বার বুধবার রাতে উপজেলার বালিপাড়া নিজ গ্রামে আঃ কাদের শেখের ছেলে মাদক সম্রাট মোঃ শহিদুল ইসলাম (৪৮) কে গাঁজাসহ পিরোজপুর জেলা ডিবি পুলিশ আটক করে।

    জেলা ডিবি পুেিশর ওসি মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাট শহিদ কে গ্রেফতার করে ইন্দুরকানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

    বৃহস্পতিবার আটক শহীদ কে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তাকে এলাবাসী গাঁজা শহীদ নামে ডাকে।

    পিরোজপুর ডিবির ওসি দেলোয়ার হোসেন জানান, মাদকসম্রাট এর আগেও ৬ বার মাদকসহ গ্রেফতার হয়ে একাধিক মামলায় কারাবরণ করেছে। তারপরও তার ব্যবসা বন্ধ হয় না। এটা তার নেশাও পেশায় পরিনত হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ