ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • 'ডমিঙ্গোকে বুঝতে হবে বাংলাদেশে কাজ করছে, দক্ষিণ আফ্রিকায় নয়'

     সুজন
    'ডমিঙ্গোকে বুঝতে হবে বাংলাদেশে কাজ করছে, দক্ষিণ আফ্রিকায় নয়'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেই উইন্ডিজ সিরিজ থেকে শুরু। এরপর নিউজিল্যান্ড সফর, শ্রীলঙ্কা সফরেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। টেস্ট-ওয়ানডে কিংবা টি টোয়েন্টি, বাংলাদেশকে হতাশার জালে আটকে দিয়েছে সব ফরম্যাটই। যার ফলে খেলোয়াড় তো বটেই, অবধারিতভাবেই চাপটা আসছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ওপরও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ অবশ্য ব্যাট ধরলেন কোচের পক্ষেই। জানালেন, ব্যর্থতার দায় পুরোটা কোচের নয়।

    সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাসেলকে আমাদের বলির পাঠা বানানো উচিত নয়। ভালো কৃতিত্ব আর খারাপের দায় পুরোপুরি কোচের নয়। সে বড় দলের কোচও ছিল। তার চেষ্টায় কোনো ভুল ছিল না।’

    এ পর্যন্ত ডমিঙ্গোর কাজে সন্তুষ্ট হলেও সুজন মনে করেন এতে কিছুটা দুর্ভাগ্যও পিছু নিয়েছে বাংলাদেশ কোচের, ‘তবে সম্ভবত ডমিঙ্গো দুর্ভাগা। অনেক বারই এমন হয়েছে। এখনই কিছু বললে বেশ তাড়াহুড়ো হয়ে যায় বিষয়টা। তার সঙ্গে একটা সিরিজে কাজ করেছিল আর এ অভিজ্ঞতা থেকে বলতে পারব, সে চেষ্টা করছে।’ 

    তবে কোচের যোগাযোগ দক্ষতায় আরেকটু উন্নতি করার জায়গা আছে বলে মনে করেন সুজন। তার ভাষ্য, ‘আমাদের পরিকল্পনা সম্পর্কে ছেলেদের বুঝাতে হয় আর কী করতে হবে তা কোচকে ক্রমাগত বলেই যেতে হয় আমাদের। ডমিঙ্গোর এ বিষয়টা বুঝে কাজ করতে হয়। এখানকার কাজের ধরন আলাদা। সে দক্ষিণ আফ্রিকায় কাজ করছে না, বিষয়টা বোঝা উচিত তার।’

    তবে শেষ কিছুদিনে ডমিঙ্গোর চাকরি যাওয়ার যে গুঞ্জন তৈরি হয়েছিল, সেসব উড়িয়েই দিয়েছেন সুজন। বললেন, ‘এ নিয়ে আমাদের কোনো আলোচনাই হয়নি। আমাদের বুঝতে হবে যে আপনি একজন কোচকে চাইলেই দায়িত্ব দিতে পারবেন না। আরও অনেক বিষয় বিবেচনায় আনতে হয় এ সময়।’


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ