ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নাজিরপুরে গ্রাম্য চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু

    নাজিরপুরে গ্রাম্য চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সুমা বেগম (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত সুমা বেগম উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সুমন মাঝির স্ত্রী। গত শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।

    মৃত সুমার পিতা মো. শাহাবুদ্দিন জানান, তার মেয়ে গত শুক্রবার দুপুরে নিজ বাড়িতে সুমার প্রসব বেদনা শুরু হয়। তখন স্থানীয় পল্লী চিকিৎসক সঞ্জয় মন্ডলকে নিয়ে আসা হয়।

    তিনি ব্যবস্থাপত্র দিলে ওই প্রসূতি একটি সন্তান প্রসব করে। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা হাসপাতাল ও পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    চিকিৎসকরা জানান, ওই প্রসূতি অপচিকিৎসায় মারা গেছেন। এ ঘটনার পর অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক রয়েছেন। তবে  তিনি মুঠো ফোনে জানান, ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কোন ভুল চিকিৎসা দেয়া হয় নি।

    স্থানীয়রা জানান, এর আগেও ওই পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু হয়েছে। নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ