ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত  বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার নগরীর কালুশা সড়কে আল-কারিম ক্বিরাআতুল কুরআন হাফিজি মাদ্রাসা পরিদর্শন করলেন শিরীন দ্বিতীয় দিন চলছে শেরই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • কলকাতার হয়ে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চান সাকিব

    কলকাতার হয়ে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চান সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের সিরিজ বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। মাঠের লড়াইয়ে নামার আগে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। কলকাতার জার্সিতে অন্তত একটি ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নেওয়ার ইচ্ছা সাকিবের।

    ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেইনফোর এক অনুষ্ঠানে এমন স্বপ্নের কথা জানিয়েছেন সাকিব। আইপিএলে কী রেকর্ড গড়তে চান, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি করতে চাই।’

    এর বাইরেও সাকিব আরও বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কলকাতা মাঠে নামবে ১৩ এপ্রিল।

    দলের শক্তিশালী দিক জানাতে গিয়ে বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘সব বিভাগেই আমাদের দল শক্তিশালী। তবে বোলিং বিভাগে আমরা বেশি ভালো। আর বোলিং শক্তিই আমাদের শিরোপা জিততে ভূমিকা রাখতে পারে।’ আইপিএলে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘দলের জয়গুলোতে অবদার রাখা।’

    গত ২৭ মার্চ অনেকটা নীরবেই ভারতে যান সাকিব। আগেভাগে ভারতে গেলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পর গত শনিবার মুক্তি মিলেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।  ওইদিনই মাঠে ফেরেন, কিন্তু সদ্যই কোয়ারেন্টিন কাটিয়ে আসায় দলের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। শনিবার পুরোদমে অনুশীলন না করলেও প্রস্তুতি ম্যাচ শেষে সবার সঙ্গে কিছুটা সময় রানিং করে কাটান। কলকাতার আইপিএল জার্নি শুরু হবে ১২ এপ্রিল থেকে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল।

    কলকাতার হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তী সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ।

    আইপিএলের চতুর্দশ আসরের নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে কলকাতা। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পুনরায় দলে নিতে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে বলিউড বাদশা শাহরুখ খানের দল।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ