ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের বোনের দাফন সম্পন্ন   অগ্রণী হাউজিংয়ের এমডির ঘটনায় নতুন তথ্য জানালেন লিটুর স্ত্রী লুবনা অগ্রণী হাউজিংয়ের ঘটনায় জড়িতরা বিএনপির কেউ না ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত আগৈলঝাড়ার বিএনপি নেতা মনুকে দেখতে গেলেন তথ্য মন্ত্রী  বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বরিশালে জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মামুন খন্দকার বরিশালে জোর করে চেক ও স্ট্যাম্পে সই, গ্রেপ্তার ২ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত
  • গৌরনদীতে অর্ধডজন মামলার আসামি বেদে সর্দার গ্রেফতার

    গৌরনদীতে অর্ধডজন মামলার আসামি বেদে সর্দার গ্রেফতার
    ছবি : ইয়াবাসহ গ্রেফতার বেদে সর্দার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদক বিক্রি ও প্রতারনার অভিযোগের অর্ধ ডজন মামলার আসামি টরকীর চর বেদে পল্লীর সরদার স্বপন হাওলাদার (৫০)কে থানা পুলিশ ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। 

    গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের এসআই সুশান্ত কুমার সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে টরকীর চর এলাকার জনৈক হারুন ফকিরের বাড়ির পশ্চিম পার্শ্বে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময়দুই ভাগে বিভক্ত হওয়া টরকীর চর বেদে পল্লীর একাংশের সর্দার ইয়াবা সম্রাট স্বপন হাওলাদার দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তখন পিছু ধাওয়া করে তাকে আটক করে। এর পর তার দেহ তল্লাশী করে পুলিশ ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে। 

    এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার বাদি হয়ে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। 
    মাদক বিক্রেতা বেদে সর্দার স্বপন হাওলাদারকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। 

    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, গ্রেফতারকৃত বেদে সর্দার স্বপন হাওলাদারের বিরুদ্ধে গৌরনদী, ভোলার চরফ্যাশন থানাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা বিচারাধীন রয়েছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ