ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরণ

     মঠবাড়িয়ায় প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর মঠবাড়িয়ায় প্রশিক্ষণ শেষে ২শ’ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসাবে উপজেলার ২শ’ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ নির্বাহী রেবেকা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, আ'লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আ'লীগ সহ-সভাপতি আরিফ উল হক, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল।

    দারিদ্র নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরশহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পরিষদ নির্বাহী রেবেকা খানম রোববার ৩ দিন ব্যাপী “সেলাই বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” উদ্বোধন করেন ।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ