ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ঝালকাঠিতে করোনায় বৃদ্ধর মৃত্যু, বিভাগে শনাক্ত সত্তরের নিচে

    ঝালকাঠিতে করোনায় বৃদ্ধর মৃত্যু, বিভাগে শনাক্ত সত্তরের নিচে
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু হওয়া ৮০ বছর বয়সি নূর মোহাম্মদ ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা।

    এদিকে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৯-এ নেমেছে। এসময় সর্বোচ্চ ৩৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে বরিশাল জেলায়। এছাড়া সর্বোনিম্ন চারজন শনাক্ত হয়েছে বরগুনা জেলা। এছাড়া পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় ৮ জন করে এবং ভোলা জেলায় শনাক্ত হয়েছে পাঁচজন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১১ মার্চ থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৫২ হাজার ০৫৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থতা লাভ করেছেন ৪৭ হাজার ৬৮৮ জন। নতুন একজনসহ মোট মৃত্যু হয়েছে ৬৮৮ জনের। এছাড়া ৬ হাজার ২৭৪ জন করোনা আক্রান্ত রোগী বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

    স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত এবং মৃত্যুর শীর্ষে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ১৮ জন আক্রান্ত শনাক্ত এবং ২৩৪ জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে ৬ হাজার ৯৭৫ জন শনাক্ত এবং ১১০ জনের মৃত্যু হয়েছে।

    ভোলা জেলায় মোট শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। পিরোজপুরে শনাক্ত ৬ হাজার ২৫৯ জন এবং মৃত্যু ৮৩ জনের, বরগুনায় শনাক্ত ৪ হাজার ৮০৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ জনের। সবশেষ ঝালকাঠি জেলায় মোট শনাক্ত ৫ হাজার ৫১৬ জন এবং মৃত্যু হয়েছে ৭০ জনের।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান জানিয়েছেন, ‘দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার নিম্নমুখি। বছরের শুরুতে যেমনটি ছিলো তার থেকে শনাক্ত কয়েকগুন কমেছে। সরকারের স্বাস্থ্যবিধি সঠিকভাবে পরিপালন করা হলে করোনা মহামারি থেকে খুব দ্রুতই বরিশালের মানুষ রক্ষা পাবে বলে মনে করেন তিনি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ