ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হেরেও ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ

    হেরেও ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবল অনুরাগীদের উপভোগের জন্য দারুণ রসদ সরবরাহ করল ইউরোপা লিগের শেষ চারে ম্যাচটি। পাঁচ গোলের থ্রিলার ম্যাচে ২-৩ ব্যবধানে হার মানল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু হেরেও টুর্নামেন্টের ফাইনালে উঠার উৎসবে মাতল রেড ডেভিলরাই। আর জিতেও সেমি-ফাইনাল থেকে বিদায় নিল এএস রোমা।

    ইউরোপার সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৬-২ গোলে জিতেছিল ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৮-৫ গোলে ফাইনালের টিকিট কেটেছে কোচ ওলে গুনার সোলশজায়েরের শিষ্যরা।

    ওলে গুনার সোলশজায়েরের অধীনে এই প্রথম ইউরোপার ফাইনালে উঠল ইউনাইটেড। তবে থামল তাদের টানা সাত ম্যাচে অজেয় থাকার রেকর্ড। ম্যানইউ'র হয়ে দুট গোলই করেন এডিনসন কাভানি। রোমার হয়ে গোল করেন এডিন জেকো, ব্রায়ান ক্রিস্ট্যান্ট ও অ্যালেক্স টেল্লেস।

    ২৬ মে গদানস্কের শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানইউ'র প্রতিপক্ষ আর্সেনালকে বিদায় করে দেওয়া ভিয়ারিয়াল।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ