ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ৬ বছর পর মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

    ৬ বছর পর মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছ র‌্যাব ১১। গ্রেফতারকৃত মো.আনন্দ হোসেন (৩০) সোনাইমুড়ী বজরা ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে।

    আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী এর অতিরিক্ত পুলিশ কোম্পানী কমান্ডার সুপার খন্দকার মো.শামীম হোসেন।

    এর আগে গতকাল শুক্রবার বেগমগঞ্জের চৌরাস্তা নতুন বাস টার্মিনাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র‌্যাব।

    ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার ১৮ই ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জিআর ১৬৭১/১৬, নোয়াখালীর সোনাইমুড়ী থানার মামলা নং ০৮, ১৩/১০/২০১৫ এ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পলাতক আসামি।  গ্রেফতার এড়িয়ে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল সে। এছাড়া ও তার বিরুদ্ধে সিএমপি থানায় আরো একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়। সোনাইমুড়ী থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ