ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • আর্থিক সংকটে কলোহ, স্ত্রীকে ডিভোর্স দিয়ে স্বামীর আত্মহত্যা

    আর্থিক সংকটে কলোহ, স্ত্রীকে ডিভোর্স দিয়ে স্বামীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে আর্থিক সংকটে কলোহের জেরে স্ত্রীকে ডিভোর্স দিয়ে ক্ষোভে স্বামী মো. মোহাসিন মল্লিক (৪৫) আত্মহত্যা করেছেন। নিহত মহাসিন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের  জায়নাল মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। আজ রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানান, মহাসিনের আর্থিক সংকটের কারনে স্ত্রী আনজিলা বেগমের সাথে গত শনিববার দুপুরে  ঝগড়া করেন।  এক পর্যাযে  ওই  রাতে তিনি স্ত্রীকে মৌখিক ভাবে ডিভোর্স দেন। পরে তিনি এ ক্ষোভে নিজ বাড়ির সামনের জাম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজ করে ওই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

    নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, নিহত মহাসিন পেশায় একজন কৃষক। তিনি অত্যান্ত গরীব ছিলেন। তাই  তিনি গত শনিবার স্ত্রীর সাথে ঝগড়া করেন। রবিবার সকালে তাকে নিজ বাড়ির সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখে থানা পুলিশকে খবর দেন।  ধারনা করা হচ্ছে  আগের  দিন রাতে তিনি ওই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ