ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কাস্টমসের বৈদেশিক ডাকের চালানে এলো পিস্তল

    কাস্টমসের বৈদেশিক ডাকের চালানে এলো পিস্তল
    ডাকযোগে আসা কার্টুন থেকে এসব পিস্তল জব্দ করা হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতালি থেকে একটি গৃহাস্থলি পণ্যের চালানে আসা দুটি পিস্তল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। একই সঙ্গে ৬০ রাউন্ড গুলি ও দুটি খেলনা পিস্তলও জব্দ করা হয়েছে।

    রোববার (২০ ফেব্রুয়ারি) ডাকযোগে আসা কার্টুন থেকে এসব জব্দ করা হয়।

     

    কাস্টমস সূত্র জানায়, রাজীব বড়ুয়া নামে এক ব্যক্তি ইতালি থেকে চালানটি পাঠিয়েছেন। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনির এফ সেভেন এ এইট ঠিকানার কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছে এটি পাঠিয়েছেন। কাগজের কার্টুনটিতে ফ্রাই প্যান, কসমেটিকস ও হ্যান্ড ব্লেন্ডারের সঙ্গে লুকায়িত অবস্থায় দুটি ৮এমএম পিস্তল, দুটি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি গুলি পাওয়া যায়।

    বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার সালাহউদ্দিন রিজভী। তিনি বলেন, ইতালি থেকে আসা একটি চালানের বিষয়ে গোপন তথ্য ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ