ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাষা দিবসের প্রথম প্রহরে মন্দিরের মূর্তি চুরি!

    ভাষা দিবসের প্রথম প্রহরে মন্দিরের মূর্তি চুরি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে অবস্থিত শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরে আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয় এবং রাধা-গোবিন্দের মূর্তি চুরি করে নিয়ে যায়।

    মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, গতকাল রবিবার সারাদিন পূজার সময় রাধা-গোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল। এরপর সন্ধ্যার সময় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলো কে শয়ন করে রাখা হয়। এরপর আজ ভোর পাঁচটায় মন্দিরে প্রবেশ করে দেখেন শয়ন করে রাখা রাধা-গোবিন্দের মূর্তি নেই।

    মন্দিরের সাধারন সম্পাদক গৌতম ভট্ট বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায় ভোররাত ৩টা ৩৬ মিনিটে কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় একজন মন্দিরে প্রবেশ করে এবং রাধা-গোবিন্দের বিগ্রহ চুরি করে।

    তিনি আরও জানান, গত ৭০ বছরে কখনো মন্দিরে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

    নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জানান, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো এই ধরনের ঘটনা ঘটেনি।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ