ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • স্কুলছাত্রীকে তুলে নিয়ে থানায় ভিডিও কল, সেই অপহরণকারী গ্রেফতার

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে থানায় ভিডিও কল, সেই অপহরণকারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে থানায় ভিডিও কল করা সেই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

    সোমবার বিকেলে বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম জয়নাল আবেদিন জয়। ২২ বছর বয়সী জয় একই এলাকার বাসিন্দা।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জয়কে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

    ওসি আরো বলেন, মঙ্গলবার জয়কে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।

    ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের উত্তর মুছাপুর এলাকা থেকে সহযোগীদের নিয়ে দশম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করেন জয়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করা হয়। পরে থানায় ভিডিও কল করে স্কুলছাত্রীকে বিয়ে করেছেন বলে দাবি করেন জয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ