ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সাফারি পার্কে সিংহের মৃত্যু

    সাফারি পার্কে সিংহের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ‘সোহেল’ নামে এক বয়স্ক পুরুষ সিংহের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পার্কে সিংহের বেষ্টনীর ভেতরে চিকিৎসাধীন এই সিংহের মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে ওই সিংহটি দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন।

    ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বুধবার বিকেলে চিকিৎসাধীন বয়স্ক ‘সোহেল’ নামে একটি পুরুষ সিংহ মারা যায়। মৃত সিংহটির ময়নাতদন্ত করেন চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাদ ও ডা. মো. মোস্তাফিজুর রহমান।

    তিনি আরও বলেন, সাধারণত সিংহের গড় আয়ু ১৫ থেকে ১৮ বছর। মারা যাওয়া সিংহের বয়স ২১ বছর হতে পারে। তবে সিংহটি ৩-৪ বছর ধরে রোগে ভুগছিলেন। এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
    পার্ক সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৮ আগস্ট মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে ৪ বছর বয়সী ‘সোহেল’ নামে এই পুরুষ সিংহটি ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছিল। সেই থেকে বেড়ে ওঠা সিংহটি সাফারি পার্কে বংশ বৃদ্ধিতে ভূমিকা রাখেন।

    বর্তমানে সাফারি পার্কে আরও চারটি সিংহ রয়েছে। তার মধ্যে দুটি নারী সিংহ ও দুটি পুরুষ সিংহ। এসব সিংহগুলো পুরুষ সিংহের বংশধর বলেও জানা যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন