ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নোয়াখালীতে টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়

    নোয়াখালীতে টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর ৯টি উপজেলায় আজ ২ লক্ষ মানুষকে করোনার গণটিকা প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলছে।  টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

    শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই জেলার ৯টি উপজেলার ৩১০টি বুথে টিকা দেওয়ার এ কার্যক্রম শুরু হয়েছে। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নেওয়া যাবে। করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিকে গতিশীল করতে সরকার এ কার্যক্রম বাস্তবায়ন করছে।  

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,দেশে করোনার গণটিকাদান শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর থেকে নোয়াখালীতে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ২২লক্ষ ৪১ হাজার মানুষ। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ১৬ লক্ষ ৫৮ হাজার মানুষ। আজকের গণটিকা কার্যক্রম সম্পন্ন করার জন্য সকাল ৯টা থেকে স্বাস্থ্য বিভাগের প্রায় ১হাজার জনবল মাঠে রয়েছে।

    নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার জানান, আজ ২ লাখ মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি আছে স্বাস্থ্য অধিদপ্তরের। ব্যাপক আগ্রহে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশা এবং বয়সের মানুষ।   ২৬ ফেব্রুয়ারির পরও সরকারি নির্দেশনা মোতাবেক টিকাদান কার্যক্রম চলবে।
     
    উল্লেখ্য,করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন