ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পুলিশের গাড়ি থেকে পালিয়ে চার ঘণ্টা,অতঃপর..

    পুলিশের গাড়ি থেকে পালিয়ে চার ঘণ্টা,অতঃপর..
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশ হেফাজত থেকে মো. মাছুম ওরফে মুন্না নামে চুরি ও ছিনতাইসহ একাধিক মামলার আসামি পালিয়েছে।

    আজ শনিবার সকাল ১১টায় ভান্ডারিয়া থানা থেকে পিরোজপুর কোর্টে সোপর্দ করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পুলিশের পিকআপভ্যান থেকে তিনি পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে চার ঘণ্টা পর ভান্ডারিয়ার নদমূলা মল্লিক বাড়ির বাগান থেকে তাকে গ্রেপ্তার করে।

    আসামি মুন্না ভান্ডারিয়া থানার তেলিখালী গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত ছিলেন।

     

    ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, চুরি ও ছিনতাই মামলার আসামিকে আদালতে সোপর্দ করতে নিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যান থেকে লাফিয়ে পালানোর পর অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ