ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে বসতঘরের সিঁধেল কেটে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে সংঘবদ্ধভাবে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তার পরিবার। 

    আজ রবিবার ভোর রাতে সদর উপজেলার  তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযানে নেমেছে বলে জানা গেছে। 

    ভুক্তভোগী ও পুলিশ জানায়, রবিবার ভোরে স্থানীয় চরমটুয়া গ্রামে কৃষক আব্দুর রহমানের ঘরে সিঁধেল কেটে প্রবেশ করে সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন নামের ৫ জন যুবক। এসময় ওই গৃহবধূ, তার শাশুড়ি, ননদ ও ছেলেসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এসময় ভিকটিম গৃহবধূকে ৪ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা ওই গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। সকালে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

    হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান,  নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে অবহিত করা হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসা চলছে। 

    পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গৃহবধূকে ধর্ষণের খবর পেয়ে পুলিশের একাধিক টিমকে ঘটনাস্থল এলাকাসহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ