ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পলিত

    পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পলিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “গুনগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান” এই স্লোগানে পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে এ উপলক্ষে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সার্কিট হাউজ থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভায় শেষ হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় পিরোজপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নুপুর রাণী মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন। অনুষ্ঠানে সকল উপজেলা নির্বাহী অফিসার ও পরিসংখ্যান অফিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ