ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

     ডায়াবেটিস সচেতনতা দিবস আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আজ ডায়াবেটিস সচেতনতা দিবস। একই সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ৬৬তম প্রতিষ্ঠা দিবসও আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি)।

    বারডেমের পরিচালক ও প্রধান প্রচারণা ও জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে রোববার (২৭ ফেব্রুয়ারি) জানানো হয়, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন’প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে বাডাস। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামীকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) ডায়াবেটিস সচেতনতা দিবস ও বাংলাদশে ডায়াবেটিক সমিতির (বাডাস) ৬৬তম প্রতিষ্ঠা দিবস।
     
    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির অন্যান্য অঙ্গ-প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

    দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় বারডেম কার পার্কিংয়ের নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত স্লোগান সংবলিত প্লাকার্ড হাতে অবস্থান দেওয়া। বেলা সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামের তৃতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

    এছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস, এনএইচএন ও বিআইএইচএসর‘র বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

    এছাড়াও ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কান্তি’র বিশেষ সংখ্যা, সচেতনতামূলক লিফলেট ও পোস্টার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ