ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • মোংলা পৌরসভার প্রধান নির্বাহী হিসাবে ইউও'র যোগদান

    মোংলা পৌরসভার প্রধান নির্বাহী হিসাবে ইউও'র যোগদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। তিনি সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মোংলা পোর্ট পৌরসভার প্রধান কার্যালয় এসে যোগদান করেন।

    মোংলা পোর্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় মোংলা উপজেলার নির্বাহী অফিসার কমলেশ মজুমদারকে মোংলা পোর্ট পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ফুলের শুভেচ্ছা জানায়। এসময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শফিকুর রহমান খাঁন, হুমাউন হামিদ নাসির, কাউন্সিলর কবির হোসেন, এইচ এম শরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, জি এম আল আমিন, সরোয়ার হোসেন, মজনু গাজী, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা হোসেন, জোহরা বেগম, শিউলি আক্তার, পৌর সচিব অমল কৃঞ্চ শাহা, পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী ও পৌর স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ, হিসাব রক্ষক মোঃ বাহাদুর, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বাদলসহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

    উপজেলার নির্বাহী অফিসার কমলেশ মজুমদার মোংলা পোর্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে তিনি বলেন, মোংলা পোর্ট পৌরসভার প্রতিটি নাগরিকের কাছে পৌর সেবা পৌঁছিয়ে দিতে হবে। আপনারা যারা পৌরসভা বিভিন্ন দায়িত্বে আছেন আপনারা নিজ নিজ জায়গা থেকে নাগরিকদের সেবা দিতে হবে।

    নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দেবে বলেও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ আশ্বস্ত করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ