ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

    ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এম, মতিউর রহমানের উপর অতর্কিত হামলা ও গাড়ী ভাংচুেরর ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামীলীগ।
     
    মঙ্গলবার দুপুরে হামলার শিকার  উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হামলাকারীর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ইন্দুরকানী বাজার ঘুরে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।

    এ সময় বক্তব্য রাখেন উপজেলা আয়োমীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মনিরুজ্জামান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন,তথ্য ও গবেষণা সম্পাদক বজলুর রহমান মিন্টু,  উপজেলা আওয়ামীলেিগর সদস্য  ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন , কামরুজ্জামান শাওন, আঃ আজিজ হাওলাদার,  মহসীন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন গাজী, সেচ্ছাসেবক দলেরসাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন নেওয়াজ প্রমুখ। পরে বিক্ষেভকারীরা উপজেলা পরিষদের সার ও বীচ মনিটারিং কমিটির সভা বন্ধ করে দেয়।

     জানা যায়, গত সোমবার রাত আটটার দিকে ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারী বাসভবন থেকে পিরোজপুর যাওয়ায় পথে উপজেলা পরিষদের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ