ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালিত

    কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার সকালে পিরোজপুর জেলার কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী শাপলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

    উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উপজেলা হলরূমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

    বক্তারা জাতীয় ভোটার দিবসকে আর্ন্তজাতিক ভোটার দিবস হওয়া উচিত বলে মনে করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। র‌্যালী ও আলোচনা শেষে দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ভোটার স্থানান্তর, স্মার্ট কার্ড বিতরণ, ভোটার সংশোধন ইত্যাদি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ