ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ইন্দুরকানীতে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩

    ইন্দুরকানীতে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে ওয়াজ মাহফিল চলা অবস্থায় একদল কিশোর গ্যাংয়ের হামলা দোকান ভাচুর ওলুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় দোকানদার সহ তিন জন আহত হয়েছে। রোববার রাত সাড়ে আট টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজারের সদর রোডে এনায়েত দলালের দোকানে এ ঘটনা ঘটে। পরে দোকানদার ৯৯৯ ফোন করলে ইন্দুরকানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষেরহাট বাজারে তাফসির মাহফিল চলছে এসময়  বাজারের ব্যস্ততম সদর রোডে এনায়েতের দোকানের পাশে  ছগির হাওলাদারের নেতৃত্বে কয়েকজন কিশোর  গন্ডগোল করছিল। দোকানদার এনায়েত তাদের কে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে তার দোকানে হামলা করে ভাঙচুর করে। ক্যাশ বাস্ক তছনছ করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা দোকানদার এনায়েত সহ ওই দোকানে থাকা  আরও দু জন কে পিটিয়ে আহত করে।

    পরে দোকানদার ৯৯৯ এ ফোন দিলে ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত  হলে হামলাকারীরা পালিয়ে যায়।  দোকানদার এনায়েত জানান,  সামান্য ঘটনাকে কেন্দ্র করে  ভবানিপুর গ্রামের  ছগিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন কমবয়সী ছেলেরা মাহফিল চলাকালীন সময় আমার দোকানে হামলা  করে ভাংচুর করে  আমাকে মারধর করে , টাকা পয়সা ও মালামাল নিয়ে যায়। আমি এর বিচার চাই।
     
    ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান,   প্রকাশ্যে একটি সদর রোডের দোকানে হামলা ও ভাংচুরের ঘটনায়  ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে   জড়ীতদের সনাক্ত করার চেষ্টা করি। ্দোষী যেই তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ