ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নাজিরপুরে এক শিশুর রহস্যজনক মত্যু

    নাজিরপুরে এক শিশুর রহস্যজনক মত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর মো. বায়েজিদ হোসেন (১০) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত বায়েজিদ হোসেন উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের হায়দার আলী হাওলাদারের ছেলে। শিশুটিকে সোমবার সকালে তাদের নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়।

    থানা পুলিশ ও  পরিবার সূত্রে  জানা গেছে, শিশুটিকে ওই দিন সকালে  নিজ বসত ঘরের একটি কক্ষে গলায় গামছা দিয়ে  ফাঁস দেয়া অবস্থায় মেঝেতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত্যু বলে ঘোষনা করেন।

    স্থানীয় ইউপি মেম্বার মো. জুলহাস উদ্দিন সেন্টু জানান, ওই শিশুটি স্থানীয় একটি মাদরাসার ছাত্র। সে গত কয়েকদিন ধরে মাদরাসায় যাচ্ছিল না। এজন্য তার পিতা তাকে গত রবিবার (০৬ মার্চ) রাতে   গতকাল সোমবার সকালে মাদরাসায়  যেতে হবে বলেন। কিন্তু ওই ছাত্র মাদরাসায় যেতে চাচ্ছিল না। আর এ জন্য সোমবার (০৭ মার্চ) সকালে সে নিজ ঘরের একটি কক্ষে বসে নিজ গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে আটকে দেয়। ওই ফাঁস আটকে সে শ্বাস রোধ হয়ে অসুস্থ হয়ে পড়ে। সকালে ওই শিশুটির মা ফরিদা বেগম শিশুটিকে ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দেয়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অতনু মিত্র জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 
    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে হাসপাতালে ও ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার ময়না তদন্তে পর বাকি বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ